দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কসবায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

কসবায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা
কসবায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। জরাজীর্ণ ভবন, অপরিচ্ছন্ন পরিবেশ, চারপাশে ঝোপঝাড় ও আগাছায় ঘেরা স্বাস্থ্য কেন্দ্রটিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ। অথচ প্রতিদিন দূর-দূরান্ত থেকে শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন এখানে। প্রয়োজনীয় অবকাঠামো ও রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির চারপাশে গজিয়ে উঠেছে ঝোপঝাড় ও বিভিন্ন ধরনের আগাছা। ভবনটির বাহ্যিক অবস্থা জরাজীর্ণ এবং আশপাশের পরিবেশও অপরিচ্ছন্ন। দূর থেকে দেখলে এটি একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র, তা সহজে বোঝা যায় না। স্বাস্থ্য কেন্দ্রটির নামফলকও চোখে পড়েনি। এমন পরিবেশে চিকিৎসা সেবা নিতে এসে রোগীদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১০০-১২৫ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। তাদের চিকিৎসা সেবা দিতে নিয়মিত দায়িত্ব পালন করছেন দুই জন চিকিৎসক। রোগীর সংখ্যা বেশি হলেও অপেক্ষা করার জন্য বসার ব্যবস্থা অত্যন্ত সীমিত। এদিকে, 

আরও পড়ুন,ভোটের মর্যাদা রক্ষায় বিএনপিকে সতর্ক করলেন তারেক রহমান

স্বাস্থ্য কেন্দ্রটিতে পদায়ন থাকা এমএলএসএস আমেনা বেগম দীর্ঘদিন ধরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তার পদায়ন বায়েক উপ-স্বাস্থ্য কেন্দ্রে থাকলেও তিনি সেখানে দায়িত্ব পালন করছেন না। এলাকাবাসীর মতে, একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। অথচ বায়েক উপ-স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে ঝোপঝাড় ও আগাছা থাকায় পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য কেন্দ্রটির পরিবেশ উন্নয়নে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ভবনের প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান স্থানে নামফলক স্থাপন এবং রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি জনবল ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনের বিষয়টিও যথাযথভাবে তদারকি করা দরকার।

বিষয় : স্বাস্থ্য কেন্দ্র কসবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কসবায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
কসবায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা
0:00 0:00
1.0x