দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা শুধু একটি প্রতীক নয়; এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব ও দেশের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।রোববার (১৮ অক্টোবর) সাভারে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান করা হয়। এ অর্জনে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, জাতীয় পতাকার গৌরবময় উড্ডয়ন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই সম্মান অর্জনের মধ্য দিয়ে দায়িত্ব আরও নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের নতুন অঙ্গীকার গ্রহণ করতে হবে।মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনাবলি উল্লেখ করেন। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সেনা কর্মকর্তাদের ভূমিকা সশস্ত্র বাহিনীর জন্য অনুপ্রেরণার গুরুত্বপূর্ণ অধ্যায়।

আরও  পড়ুন,সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: দূতাবাসকে না জানানোর অভিযোগে প্রশ্ন

আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম ও জনবলে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ, জনগণের আস্থা এবং চেইন অব কমান্ড একটি বাহিনীর প্রকৃত শক্তির ভিত্তি।প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও পেশাদার করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। বর্তমান বিশ্বে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ইলেকট্রনিক যুদ্ধের গুরুত্ব বিবেচনায় প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে দেশে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সেনাসদস্যদের কল্যাণ প্রসঙ্গে তিনি আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন ও অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।তিনি বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা আগামীর বাংলাদেশের অন্যতম অঙ্গীকার। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় বাংলাদেশ।

বিষয় : জাতীয় পতাকা পবিত্র দায়িত্ব সৈনিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x