দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (১৮ অক্টোবর) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করেন। এ সফরে তিনি মেলবোর্নে অবস্থিত ডেকিন বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেন।ডেকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং ডেকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আরও  পড়ুন,   স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর

সফরের পরবর্তী পর্যায়ে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেন। এ সময় তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।এ ছাড়া সফরকালে তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এসব সফর ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক সম্পর্ক এবং পেশাগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।আইএসপিআর জানায়, সেনাপ্রধানের এ সরকারি সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার আশা করা হচ্ছে।পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরিতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বিষয় : উপ সেনাপ্রধান সফর শেষে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x