দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা কমিটির সমন্বয়ে শান্তিপূর্ণ পূজা: আইজিপি

আইজিপি

দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পূজা উদযাপন কমিটি, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় উৎসবের পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে জানান তিনি। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশপ্রধান।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, পূজা কমিটির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে পূজাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি সবাইকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও  পড়ুন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তিনি বলেন, দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ধর্ম, মত ও বর্ণের ভিন্নতা থাকলেও বাংলাদেশ সবার। সব ধরনের অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করাই সবার লক্ষ্য হওয়া উচিত।পুলিশপ্রধান আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। সে সময় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছিল। তবে সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।তিনি আশা প্রকাশ করেন, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।এদিকে, পূজা উদযাপন পরিষদের নেতারা নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারছেন।পরিদর্শনকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : আইনশৃঙ্খলা পূজা কমিটি শান্তিপূর্ণ পূজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা কমিটির সমন্বয়ে শান্তিপূর্ণ পূজা: আইজিপি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x