দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

সোনারগাঁয়ে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, হাফ ভাড়ার দাবিতে আল্টিমেটাম

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের নবীণ বরণ-২০২৬

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ
৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত বিতরণকেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে মোট সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি, বাঘিয়ার ঘাট, দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

আরও পড়ুন,সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

নিষেধাজ্ঞার কারণে নদীতে মাছ ধরতে না পারায় জেলে পরিবারগুলোর আয়-রোজগার বন্ধ থাকে। এ সময়ে তাদের খাদ্যসংকট কিছুটা লাঘব করতে সরকার ভিজিএফের চাল সহায়তা দিচ্ছে। পাশাপাশি নিষেধাজ্ঞার উদ্দেশ্য ও মা ইলিশ রক্ষার গুরুত্ব সম্পর্কে জেলেদের সচেতন করা হচ্ছে।চাল বিতরণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে নির্ধারিত ২২ দিন নদীতে মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি বা মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তারা আরও বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে নদ-নদীতে ইলিশের উৎপাদন বাড়বে। এর সুফল জেলে সম্প্রদায়সহ দেশের মানুষই ভোগ করবেন। তাই সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

বিষয় : চাল বিতরণ টুঙ্গিপাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x