দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পূর্ব মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

লঞ্চ বন্ধের দিনেও ভাড়ার গল্প, চাঁদাবাজদের পক্ষে জবি ছাত্রদল আহ্বায়ক হিমেল

মাদারগঞ্জে ডিও আসার আগেই পূজার চাল কেনার হিড়িক: চাল ব্যবসায়ী শহীদ হাজির বিরুদ্ধে আগাম টাকা দেওয়ার অভিযোগ

বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

কসবায় ইজিপিপি প্লাস শ্রমিক তালিকা নিয়ে হাতাহাতি-সংঘর্ষ , বিএনপির ৫ নেতা-কর্মী আহত

জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান

সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান কার্যালয়ের উদ্বোধন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাসন থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাসন থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান

জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান

জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা চিকিৎসা সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা, কর্মে অক্ষমতা, আর্থিক অসচ্ছলতা, সরকারি সেবা প্রাপ্তিতে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং অন্যান্য জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। সমস্যার ধরন ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি যেসব বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সেসব বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন,সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান কার্যালয়ের উদ্বোধন 

সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পেরে গণশুনানিতে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।এদিকে গণশুনানির পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সেবাপ্রত্যাশীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। জনসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণশুনানি এ কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি অংশ। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

বিষয় : ময়মনসিংহ জনসেবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x