দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধ: ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।সোমবার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়। আপিলে ইনুর ১০ বছরের কারাদণ্ড পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।এর আগে জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল। রায়ের পর তার সাজা নিয়ে আপিলের উদ্যোগ নেয় প্রসিকিউশন।

আরও  পড়ুন, বিশ্ব বসতি দিবসে আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রসিকিউশনের আবেদনে বলা হয়েছে, মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ, অপরাধের ধরন ও এর গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। এসব বিষয় বিবেচনা করে তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতের কাছে ট্রাইব্যুনালের দেওয়া সাজা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। এখন উচ্চ আদালতে এ আপিলের শুনানি ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।মামলাটি জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত হওয়ায় এর বিচারিক কার্যক্রম ও পরবর্তী আপিল প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট মহলে গুরুত্ব তৈরি হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পর এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : মৃত্যুদণ্ড অপরাধের মামলা ইনুর সাজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধ: ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।সোমবার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়। আপিলে ইনুর ১০ বছরের কারাদণ্ড পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।এর আগে জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল। রায়ের পর তার সাজা নিয়ে আপিলের উদ্যোগ নেয় প্রসিকিউশন।

আরও  পড়ুন, বিশ্ব বসতি দিবসে আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রসিকিউশনের আবেদনে বলা হয়েছে, মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ, অপরাধের ধরন ও এর গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। এসব বিষয় বিবেচনা করে তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতের কাছে ট্রাইব্যুনালের দেওয়া সাজা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। এখন উচ্চ আদালতে এ আপিলের শুনানি ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।মামলাটি জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত হওয়ায় এর বিচারিক কার্যক্রম ও পরবর্তী আপিল প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট মহলে গুরুত্ব তৈরি হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পর এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x