দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই: রাশেদ খাঁন

মো. রাশেদ খাঁন

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার সঙ্গে বিএনপি বা দলটির অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আগের দিন থেকেই কুষ্টিয়ায় অবস্থান করছিলেন। বিভিন্ন স্থান ঘোরার পর রোববার রাতে তিনি এনসিপির নেতাকর্মীদের সঙ্গে লালন শাহের মাজারে যান।রাশেদ খাঁনের দাবি, মাজার থেকে ফেরার সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কয়েকজন ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন।

আরও  পড়ুন, সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

তিনি আরও দাবি করেন, বিষয়টি জানতে পেরে তিনি কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর মাজারে যাওয়ার বিষয়টি প্রশাসনকে আগে জানানো হয়নি বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।এর আগে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর সেখানে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পরে রাত ৮টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে মাজার এলাকা থেকে বের করে আনে।এনসিপির পক্ষ থেকে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করার অভিযোগ উঠলেও হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

বিষয় : হামলা নাসীরুদ্দীন গাড়ি ভাঙচুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x