দুর্গাপূজা ব্যবসায়ী উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।রোববার (৪ অক্টোবর) দেওয়া আবেদনে দোকান মালিক সমিতি জানায়, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করে আসছেন ব্যবসায়ীরা। সংকটকালীন সময়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।তবে সংগঠনটির দাবি, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে সংকটে পড়েছেন। ঈদ ও পূজার মতো উৎসবকে কেন্দ্র করে সাধারণত কেনাকাটা বাড়ে। ফলে উৎসবের আগে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে মনে করছে সংগঠনটি।
আরও পড়ুন, পুঁজিবাজারে বড় দরপতন কমেছে লেনদেন
চিঠিতে বলা হয়েছে, জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য দোকান খোলার সময় দুই ঘণ্টা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।দোকান মালিক সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, দেশের সংকটময় সময়ে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সহযোগিতা করে এলেও বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি এবং উৎসবকেন্দ্রিক বেচাকেনা বাড়ার সম্ভাবনার কারণে সাময়িকভাবে সময় বাড়ানোর সুযোগ দেওয়া হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।এ কারণে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দিতে মন্ত্রণালয়ের সদয় নির্দেশনা চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। অনুমতি মিললে দুর্গাপূজার কেনাকাটায় ক্রেতাদের জন্য অতিরিক্ত সময় পাওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিক্রিও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : ব্যবসায়ী দুর্গাপূজা বিপণিবিতান

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন