দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্বব্যাংক

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবকাঠামো খাতের সংস্কারে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠক করতে বিশ্বব্যাংকের চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শনিবার ঢাকায় এসেছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত দলটি বাংলাদেশে অবস্থান করবে।বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অবকাঠামোবিষয়ক আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর পঙ্কজ গুপ্তের নেতৃত্বে প্রতিনিধি দলটি সফর করছে। সফরে জ্বালানি আমদানির অর্থায়ন, সরবরাহ নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, খাত সংস্কার, বেসরকারি বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) দেওয়া বিশ্বব্যাংকের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ও পাইপলাইনে থাকা জ্বালানি প্রকল্পগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হবে।

আরও  পড়ুন, শিম ২০০ টাকা কেজি পেঁপে মিলছে ৩০ টাকায়

আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, বৈদেশিক মুদ্রার সংকট ও বড় অঙ্কের আমদানি ব্যয়ে দেশের জ্বালানি খাতে আর্থিক চাপ বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের হিসাবে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে সংস্থাটির ক্ষতি হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। তেল আমদানি সচল রাখতে নিজস্ব তহবিল থেকেও বিপিসিকে ১৯ হাজার ৫০০ কোটি টাকা নিতে হয়েছে।এদিকে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে বাংলাদেশকে সহায়তা করছে বিশ্বব্যাংক। ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এলএনজি আমদানির জন্য ২০২৫ সালের জুনে ৩৫০ মিলিয়ন ডলার এবং পরে আরও ৩৫০ মিলিয়ন ডলার অনুমোদন করা হয়। ফলে প্রকল্পটির মোট অর্থায়ন দাঁড়িয়েছে ৭০০ মিলিয়ন ডলার।সফরে চট্টগ্রামের বে টার্মিনাল উন্নয়ন, ঢাকা-চট্টগ্রাম লজিস্টিক ও পরিবহন করিডোর, রেলওয়ের কৌশলগত পরিকল্পনা, নৌপরিবহন অবকাঠামোর আধুনিকায়ন, টেকসই নগর পরিকল্পনা, ভূমি ও পানিসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা করবে প্রতিনিধি দল।

বিষয় : মোকাবিলা বিশ্বব্যাংক জ্বালানি সংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্বব্যাংক

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x