দৈনিক সংবাদ দিগন্ত
Post Ads 1
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

Post Ads 2

ফেনীতে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

Post Ads 3
ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সন্দেহভাজন পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত এসআরবি সদস্য মো. আলমগীর (৪৬) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে ফেনীতে র‌্যাব-৭-এ প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে এসআরবি সদস্যরা সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন। তল্লাশির সময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে রাখা হয়। একই সময়ে একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।

Middle Post Content 1

আরও পড়ুন, সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Middle Post Content 2

এ সময় ট্রাকটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি গর্তে পড়ে যায়। এতে আলমগীর ও ট্রাকচালক সজীব গুরুতর আহত হন।৯৯৯ নম্বরে খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মহিপাল হাইওয়ে পুলিশের ওসি নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : নিহত ট্রাকচাপা এসআরবি সদস্য

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 10
পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ফেনীতে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সন্দেহভাজন পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত এসআরবি সদস্য মো. আলমগীর (৪৬) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে ফেনীতে র‌্যাব-৭-এ প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে এসআরবি সদস্যরা সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন। তল্লাশির সময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে রাখা হয়। একই সময়ে একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন, সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এ সময় ট্রাকটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি গর্তে পড়ে যায়। এতে আলমগীর ও ট্রাকচালক সজীব গুরুতর আহত হন।৯৯৯ নম্বরে খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মহিপাল হাইওয়ে পুলিশের ওসি নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x