দৈনিক সংবাদ দিগন্ত

ইউএনজিএ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি বাণিজ্যিক ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। পরে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।সফরসূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর দুবাই পৌঁছানোর পর সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। এরপর ২৭ সেপ্টেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা।পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর প্রথম ভাষণ।

আরও পড়ুন, বাংলাদেশে বিনিয়োগে আস্থা ও পূর্বানুমেয়তা নিশ্চিতের কথা প্রধানমন্ত্রীর

২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় বিকেলে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক সংকট, রোহিঙ্গা সংকট এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখযোগ্য। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি সফরকালে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অগ্রাধিকার, জলবায়ু, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

বিষয় : তারেক রহমান অধিবেশন শেষ দেশের পথে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএনজিএ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x