দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে। তাঁর ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতির অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রীর ভাষণে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতার পাশাপাশি বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো উঠে আসার কথা উল্লেখ করা হয়। দেশ পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ বা ‘থ্রি-আর’ কৌশলের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেছেন বলে জানানো হয়।

আরও  পড়ুন, জাতিসংঘে প্রথম ভাষণে বাংলাদেশের নতুন অগ্রাধিকারের কথা জানালেন প্রধানমন্ত্রী

এ ছাড়া বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরার বিষয়টি অভিনন্দনবার্তায় উল্লেখ করা হয়েছে।বিশ্বের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের কথা উল্লেখ করে বলেন, এতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং নিরাপদ ও সফল সফর কামনা করেন রাষ্ট্রপতি।

বিষয় : রাষ্ট্রপতি অভিনন্দন প্রধানমন্ত্রীর ভাষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x