ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চলমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের অবসান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট শাখার সামনে সচেতন গ্রাহক ফোরাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন জয়পুরহাট সচেতন গ্রাহক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী। পরে ব্যাংক শাখার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে ব্যাংক এলাকার আশপাশ প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন :ভাড়া বাসা থেকে বিউটিশিয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার
সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মুহাঃ হাসিবুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, জালাল উদ্দীনসহ অনেকে।বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বিপুলসংখ্যক মানুষের আমানত ও আস্থার সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও আস্থার সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।তারা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্রতার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ, দক্ষ, সৎ ও পেশাদার পরিচালনা পর্ষদগঠনের আহ্বান জানান।বক্তারা আরও বলেন, গ্রাহকদের স্বার্থ, আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং কার্যকর সুশাসন নিশ্চিত করার দাবিও জানান তারা।
বিষয় : বিক্ষোভ ইসলামী ব্যাংক সংকট নিরসন

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন