দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনের গোলাখালীতে কেউড়া গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

কেউড়া গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সুন্দরবন সংলগ্ন গোলাখালী দ্বীপে বড় কেউড়া গাছ থেকে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে রহমত আলী (৫৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর '২৬) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত রহমত আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের জন্য বাড়িতে খাওয়ার আয়োজন থাকায় সকালে কেউড়া সংগ্রহের উদ্দেশ্যে তিনি সাইকেলে করে সুন্দরবন সংলগ্ন গোলাখালী দ্বীপে যান।সেখানে একটি বড় কেউড়া গাছ থেকে কেউড়া পাড়ার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় গাছ থেকে পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। আঘাতের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।দুর্ঘটনার সময় ঘটনাস্থলের কাছাকাছি একটি মাছের ঘেরে মাছ ধরছিলেন খোকন নামের এক ব্যক্তি। তিনি ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রহমত আলীর মরদেহ উদ্ধার করে বাড়িতে খবর দেন।

আরও  পড়ুন : দাউদকান্দিতে মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত ২৫

স্থানীয়দের বরাত দিয়ে আরো জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রহমত আলীর বাড়িতে মেহমান আসার কথা ছিল। মেহমানদের খাবারের জন্য প্রয়োজনীয় কেউড়া সংগ্রহ করতেই তিনি সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে গোলাখালী দ্বীপের উদ্দেশে রওনা হন। তবে কেউড়া সংগ্রহ করতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।প্রত্যক্ষদর্শী খোকন সংবাদ দিগন্তকে জানান, তিনি ওই সময় পাশের মাছের ঘেরে মাছ ধরছিলেন। হঠাৎ রহমত আলীকে গাছ থেকে পড়ে যেতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।রহমত আলীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে। দুপুরে মেহমানদের খাওয়ানোর প্রস্তুতির বদলে পরিবারকে স্বজনের মরদেহ গ্রহণ করতে হবে—এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সুন্দরবন সংলগ্ন এলাকায় জীবিকার প্রয়োজনে কিংবা পরিবারের খাবারের জন্য স্থানীয়দের প্রায়ই বনের আশপাশে বিভিন্ন ধরনের গাছের ফল ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করতে যেতে হয়। এ সময় অসাবধানতার কারণে বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকিও থাকে। রহমত আলীর এই মৃত্যু সেই ঝুঁকিরই একটি মর্মান্তিক উদাহরণ হয়ে রইল।স্থানীয়রা জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে বনজ সম্পদ সংগ্রহের সময় আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বিষয় : যুবকের মৃত্যু কেউড়া গাছ সুন্দরবন সংলগ্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনের গোলাখালীতে কেউড়া গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x