দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানা

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর ব্যাটারি জব্দ

দাউদকান্দিতে মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত ২৫

মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় রয়েল পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে দ্রুতগতিতে একটি রিকশা চলে আসে। রিকশাটিকে রক্ষা করতে বাসটির চালক হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৫০ জন যাত্রী ভেতরে আটকা পড়েন।দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করে আনে।

আরও  পড়ুন : সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত

দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা দেয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় জানান, বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।দুর্ঘটনার প্রকৃত কারণ ও বাসটির গতিসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : মহাসড়ক বাস উল্টে যাত্রী আহত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দাউদকান্দিতে মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত ২৫

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x