দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৭

মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন।

আরও  পড়ুন : মাছ ধরার ট্রলারে মিলল কোটি টাকার ভারতীয় শাড়ি পাঞ্জাবি

 বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটি শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়।এ সময় মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীতমুখী লেনে উঠে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন।দুর্ঘটনার পর আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।এদিকে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া জানান, দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিষয় : দুজন নিহত মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস-ট্রাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৭

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন।

আরও  পড়ুন : মাছ ধরার ট্রলারে মিলল কোটি টাকার ভারতীয় শাড়ি পাঞ্জাবি

 বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটি শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়।এ সময় মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীতমুখী লেনে উঠে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন।দুর্ঘটনার পর আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।এদিকে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া জানান, দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x