রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সুমাইয়া রহমান নামে এক তরুণীকে কিল ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ১০টার দিকে বনশ্রী এফ ব্লকের ৮ নম্বর সড়কের লাল মিয়া গলিতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বুধবার খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুমাইয়া রহমান। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।সুমাইয়ার অভিযোগ অনুযায়ী কয়েকটি পথকুকুরকে খাবার দেওয়ার সময় স্থানীয় একটি কাপড়ের দোকানের সামনে থাকা এক কিশোর তাকে সরে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক তার মুখে ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি।পরে আরও কয়েকজন সেখানে এসে তাকে কিল ঘুষি ও লাথি মারতে থাকেন বলে অভিযোগ সুমাইয়ার। তার দাবি প্রায় আধা ঘণ্টা ধরে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়।ন,
আরও পড়ুন, গুলশান-বনানী থানায় নতুন মুখ, ওসি পদে রদবদল
এ ঘটনায় তার মুখ চোয়াল চোখের নিচে এবং হাতে আঘাত লাগে বলে জানান তিনি। পরে বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন সুমাইয়া রহমান।এদিকে অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে খিলগাঁও থানা পুলিশ। ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন বুধবার সুমাইয়ার অভিযোগ পাওয়ার পর বিকেলে তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।তবে এখনো হামলায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।ঘটনার পর পথকুকুরকে খাবার দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে এমন হামলার অভিযোগ নতুন করে জননিরাপত্তা ও প্রাণীকল্যাণ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
বিষয় : পথকুকুর খাবার দেওয়া তরুণীকে কিল

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন