দৈনিক সংবাদ দিগন্ত

কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ দুজন হলেন অন্তর সরকার ২৫ ও তার ফুপাতো ভাই রাজিব সরকার ২০। দুজনেরই পায়ে গুলি লেগেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহত অন্তর সরকারের ভাষ্য অনুযায়ী, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারির দোকান রয়েছে। সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি তার বাবা মিতাই সরকার ও ফুপাতো ভাই রাজিব সরকারকে সঙ্গে নিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি পাবলিক অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন।রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে হযরতপুর এলাকায় তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাদের অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা হামলা চালিয়ে গুলি করে বলে অভিযোগ করেন অন্তর সরকার।তার দাবি, 

আরও  পড়ুন, রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার

হামলার পর স্বর্ণালংকার রাখা একটি টিফিনবাক্স নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বাক্সে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল। পালিয়ে যাওয়ার সময় পাঁচ থেকে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান তিনি।আহত অন্তর সরকার ও রাজিব সরকারের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অন্তর সরকার ও রাজিব সরকারকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

বিষয় : গুলিবিদ্ধ স্বর্ণ ছিনতাই ফুপাতো ভাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x