দৈনিক সংবাদ দিগন্ত

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।রোববার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দি হোয়াইট হল পার্টি সেন্টারের সামনে একটি গলির মাথা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পুরাতন প্লাস্টিকের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ।

আরও  পড়ুন, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম বাড়বে তাপমাত্রা

পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার নেপথ্যের কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এগুলো রাখার সঙ্গে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।

বিষয় : যাত্রাবাড়ী ককটেল উদ্ধার পার্টি সেন্টার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।রোববার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দি হোয়াইট হল পার্টি সেন্টারের সামনে একটি গলির মাথা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পুরাতন প্লাস্টিকের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ।

আরও  পড়ুন, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম বাড়বে তাপমাত্রা

পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার নেপথ্যের কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এগুলো রাখার সঙ্গে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x