দৈনিক সংবাদ দিগন্ত

শহীদ সেনাদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন সরকার ও সেনাবাহিনী সব সময় তাঁদের পরিবারের পাশে থাকবে।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার দায়িত্ব পালন করবে।এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরও  পড়ুন, আজ সচিব সভায় চার গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা

 তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক অপারেটর আবু বকর সিদ্দিক এবং সৈনিক গানার মো. তাসনিম রিফায়াত শহীদ হন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন।অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দুই সেনাসদস্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শহীদ সেনাদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x