দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

আজ প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।সফরসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে পৌঁছানোর পর মোটর শোভাযাত্রা করে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সিলেট সার্কিট হাউজে যাবেন তিনি।সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। পরে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে যাবেন তিনি।সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিকেল ।

আরও  পড়ুন, ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত: ৭ ধাপে ভোট, শুরু ১২ নভেম্বর

 সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন রাষ্ট্রপতি। রাত ৮টায় বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট মহানগরীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। সিলেট মহানগর পুলিশ জানিয়েছে সফরের দিন এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত আরও ২০০ সদস্য দায়িত্বে থাকবেন।এর বাইরে পুলিশের বিশেষ ইউনিটগুলোকেও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে বিমানবন্দর থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয় : মির্জা ফখরুল সিলেট সফর সকাল সাড়ে ১০টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।সফরসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে পৌঁছানোর পর মোটর শোভাযাত্রা করে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সিলেট সার্কিট হাউজে যাবেন তিনি।সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। পরে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে যাবেন তিনি।সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিকেল ।

আরও  পড়ুন, ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত: ৭ ধাপে ভোট, শুরু ১২ নভেম্বর

 সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন রাষ্ট্রপতি। রাত ৮টায় বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট মহানগরীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। সিলেট মহানগর পুলিশ জানিয়েছে সফরের দিন এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত আরও ২০০ সদস্য দায়িত্বে থাকবেন।এর বাইরে পুলিশের বিশেষ ইউনিটগুলোকেও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে বিমানবন্দর থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x