বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে।এই লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে সাগর উত্তাল হওয়ার আশঙ্কাও রয়েছে।
আড়ও পড়ুন,গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৩২
এ কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া পরিস্থিতির কারণে সাগরে থাকা জেলেদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার বাসিন্দাদেরও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।লঘুচাপের অবস্থান ও গতিপথের ওপর নির্ভর করে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তাই পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সমুদ্রবন্দর ও সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
বিষয় : লঘুচাপ ৩ নম্বর সতর্কসংকেত লঘুচাপ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন