দৈনিক সংবাদ দিগন্ত

মেসি-লেভানডফস্কি দ্বৈরথে জমল ম্যাচ, ১-১ গোলে ড্র

মেসি-লেভানডফস্কি দ্বৈরথে জমল ম্যাচ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে প্রথমবার মুখোমুখি বার্সেলোনার সাবেক দুই তারকা লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কি। তারকা দুই ফরোয়ার্ডের দ্বৈরথ ঘিরে জমজমাট ম্যাচে শেষ পর্যন্ত জয় পায়নি কোনো দলই। শিকাগো ফায়ার ও ইন্টার মায়ামির ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে।বৃহস্পতিবার ভোরে সোলজার ফিল্ডে শুরু থেকেই উত্তেজনাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিক শিকাগো ফায়ারকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি।এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে এটি ছিল পোলিশ তারকার ষষ্ঠ গোল।লেভানডফস্কির গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শিকাগো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি।৪৮তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে শক্তিশালী হেডে গোল করেন কাসেমিরো। তার গোলে ম্যাচে সমতা ফেরে ১-১।

আরও পড়ুন, টানা চার জয়, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

এই অ্যাসিস্টের মাধ্যমে চলতি মৌসুমে মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ১৩-তে। যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ।মেসি-লেভানডফস্কির প্রথম MLS দ্বৈরথ ঘিরে সোলজার ফিল্ডে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ৬৩ হাজার ৯৪ জন দর্শকের উপস্থিতিতে গড়া হয় শিকাগো ফায়ারের ঘরের মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। তবে তারকা দুই খেলোয়াড়ের কেউই দলকে জয়ের স্বাদ দিতে পারেননি।সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় ইন্টার মায়ামি। কিন্তু শিকাগোর রক্ষণ ও গোলরক্ষককে আর পরাস্ত করতে পারেনি তারা।অন্যদিকে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ারও দ্বিতীয়ার্ধে দুটি গুরুত্বপূর্ণ সেভ করে স্বাগতিকদের গোলবঞ্চিত রাখেন।শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।

বিষয় : দ্বৈরথ মেসি-লেভানডফস্কি মেসি ও রবার্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেসি-লেভানডফস্কি দ্বৈরথে জমল ম্যাচ, ১-১ গোলে ড্র

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে প্রথমবার মুখোমুখি বার্সেলোনার সাবেক দুই তারকা লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কি। তারকা দুই ফরোয়ার্ডের দ্বৈরথ ঘিরে জমজমাট ম্যাচে শেষ পর্যন্ত জয় পায়নি কোনো দলই। শিকাগো ফায়ার ও ইন্টার মায়ামির ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে।বৃহস্পতিবার ভোরে সোলজার ফিল্ডে শুরু থেকেই উত্তেজনাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিক শিকাগো ফায়ারকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি।এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে এটি ছিল পোলিশ তারকার ষষ্ঠ গোল।লেভানডফস্কির গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শিকাগো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি।৪৮তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে শক্তিশালী হেডে গোল করেন কাসেমিরো। তার গোলে ম্যাচে সমতা ফেরে ১-১।

আরও পড়ুন, টানা চার জয়, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

এই অ্যাসিস্টের মাধ্যমে চলতি মৌসুমে মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ১৩-তে। যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ।মেসি-লেভানডফস্কির প্রথম MLS দ্বৈরথ ঘিরে সোলজার ফিল্ডে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ৬৩ হাজার ৯৪ জন দর্শকের উপস্থিতিতে গড়া হয় শিকাগো ফায়ারের ঘরের মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। তবে তারকা দুই খেলোয়াড়ের কেউই দলকে জয়ের স্বাদ দিতে পারেননি।সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় ইন্টার মায়ামি। কিন্তু শিকাগোর রক্ষণ ও গোলরক্ষককে আর পরাস্ত করতে পারেনি তারা।অন্যদিকে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ারও দ্বিতীয়ার্ধে দুটি গুরুত্বপূর্ণ সেভ করে স্বাগতিকদের গোলবঞ্চিত রাখেন।শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত