দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমল এবং অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে—সরকার তা অস্বীকার করছে না। তবে এসব সমস্যাকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ নির্বাচিত সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

আরও  পড়ুন, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

একই সঙ্গে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে দেশের আইনে ব্যবস্থা রয়েছে উল্লেখ করে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে বিএনপি জনগণের পাশে ছিল বলেও দাবি করেন তারেক রহমান। তিনি বলেন, প্রতিটি সংকটে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি সংকট মোকাবিলায় কাজ করেছে।এ সময় বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, সরকার সংকট সমাধানে কাজ করছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আবার তৈরি না হয়, সে লক্ষ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় দেশের চলমান পরিস্থিতি, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।

বিষয় : সংকটাপন্ন প্রতিষ্ঠাবার্ষিকী বিভ্রান্তি ছড়ানো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমল এবং অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে—সরকার তা অস্বীকার করছে না। তবে এসব সমস্যাকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ নির্বাচিত সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

আরও  পড়ুন, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

একই সঙ্গে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে দেশের আইনে ব্যবস্থা রয়েছে উল্লেখ করে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে বিএনপি জনগণের পাশে ছিল বলেও দাবি করেন তারেক রহমান। তিনি বলেন, প্রতিটি সংকটে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি সংকট মোকাবিলায় কাজ করেছে।এ সময় বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, সরকার সংকট সমাধানে কাজ করছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আবার তৈরি না হয়, সে লক্ষ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় দেশের চলমান পরিস্থিতি, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত