কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ছিলেন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন ভৈরব বাজারে থাকা নিজের রিভারভিউ আবাসিক হোটেল থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাসার সড়কে প্রবেশের পর দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে।
আরও পড়ুন, বর্ষায় প্রাণ ফিরেছে চাঁচড়া মৎস্য পল্লিতে, জমজমাট পোনা বেচাকেনা
এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। হামলায় তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন এবং একটি পায়ের রগ কেটে দেওয়ার কথা জানিয়েছে পরিবার।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়।নিহত আল আমিন আড়াইবেপারী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি সারের ব্যবসার পাশাপাশি ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ছিলেন।২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি দুবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং বর্তমানে জামিনে ছিলেন।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয় : কুপিয়ে হত্যা কার্যক্রম যুবলীগ নেতা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন