দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

রয়েল এইড হাসপাতালে জেনারেটর রুমে আগুন, নিয়ন্ত্রণে ২২ মিনিটে

রয়েল এইড হাসপাতালে জেনারেটর রুমে আগুন

রাজধানীর খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় থাকা জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২২ মিনিটের চেষ্টায় রাত ১১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও  পড়ুন, কাজী জাফর জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব, মহাসচিব নাহিদ

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।এদিকে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসায় হাসপাতালটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।তবে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় জেনারেটর রুমে আগুন লাগার ঘটনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিষয় : অগ্নিকাণ্ড জেনারেটর রুম এইড হাসপাতাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রয়েল এইড হাসপাতালে জেনারেটর রুমে আগুন, নিয়ন্ত্রণে ২২ মিনিটে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় থাকা জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২২ মিনিটের চেষ্টায় রাত ১১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও  পড়ুন, কাজী জাফর জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব, মহাসচিব নাহিদ

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।এদিকে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসায় হাসপাতালটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।তবে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় জেনারেটর রুমে আগুন লাগার ঘটনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত