দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। একই সঙ্গে বিউগলে বাজানো হয় করুণ সুর।

আরও পড়ুন, সারাদেশে ওরাল টিকাদান শুরু, আওতায় ৫১ লাখ মানুষ

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মির্জা ফখরুল। শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে এটিই তার প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন।

বিষয় : মির্জা ফখরুল স্মৃতিসৌধে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। একই সঙ্গে বিউগলে বাজানো হয় করুণ সুর।

আরও পড়ুন, সারাদেশে ওরাল টিকাদান শুরু, আওতায় ৫১ লাখ মানুষ

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মির্জা ফখরুল। শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে এটিই তার প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত