বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার ২১ আগস্ট বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।এর মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় রাষ্ট্রপতির দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।এর আগে বৃহস্পতিবার ২০ আগস্ট অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
আরও পড়ুন.তিন দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।শপথ গ্রহণের মধ্য দিয়ে এখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয় : মির্জা ফখরুল শপথ নিল বঙ্গভবনে

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন