দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পায়রাবন্দ বাজারে বেশি দামে সার বিক্রি, ক্যাশ মেমো না দেওয়ায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

পায়রাবন্দ বাজারে বেশি দামে সার বিক্রি

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ক্রেতাকে ক্যাশ মেমো না দেওয়ার অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পায়রাবন্দ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘ইয়াকুব ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন, চকরিয়ায় প্রতিবন্ধী, বন্যায় ক্ষতিগ্রস্ত ও উপকার ভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ, অনুদান ও ফ্যামিলি কার্ড বিতরণ

 অভিযানের সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ক্রেতাদের ক্যাশ মেমো না দেওয়ার বিষয়টি ধরা পড়ে।পরে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আরোপিত ১০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তাদের হয়রানি রোধে নিয়মিতভাবে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : সার বিক্রি নির্ধারিত মূল্যে ক্যাশ মেমো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পায়রাবন্দ বাজারে বেশি দামে সার বিক্রি, ক্যাশ মেমো না দেওয়ায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ক্রেতাকে ক্যাশ মেমো না দেওয়ার অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পায়রাবন্দ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘ইয়াকুব ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন, চকরিয়ায় প্রতিবন্ধী, বন্যায় ক্ষতিগ্রস্ত ও উপকার ভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ, অনুদান ও ফ্যামিলি কার্ড বিতরণ

 অভিযানের সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ক্রেতাদের ক্যাশ মেমো না দেওয়ার বিষয়টি ধরা পড়ে।পরে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আরোপিত ১০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তাদের হয়রানি রোধে নিয়মিতভাবে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x