দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নাগরিক সেবায় গাফিলতি পেলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৯ আগস্ট) সকালে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে তদারকি করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নগর ভবনে বসে ঢাকা দক্ষিণের বিশাল এলাকার সেবা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করা হয়েছে। সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শোনা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।তিনি বলেন, গত পাঁচ মাস কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের সচেতন হওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। এখন মাঠপর্যায়ে চূড়ান্তভাবে তদারকি করার সময় এসেছে।ডিএসসিসি প্রশাসক জানান, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি করপোরেশনের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যাবেন। বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ,

আরও  পড়ুন, ভোরে লাইনে, সন্ধ্যায়ও গ্যাস নেই রাজধানীতে সিএনজি সংকটে চরম ভোগান্তি

 রাজস্ব, সড়কবাতি ও প্রকৌশলসহ বিভিন্ন নাগরিক সেবার মান যাচাই করা হবে। কোনো বিভাগে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে অভিযানে ফুটপাত, স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয়। ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ডিএসসিসির তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘এ এইচোসাইন বিল্ডার’-কে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুই’ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের দায়ে ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ডিএসসিসি জানিয়েছে, নাগরিক সেবা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান রাজস্ব আদায় নাগরিক সেবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নাগরিক সেবায় গাফিলতি পেলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত