বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।শনিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় বলা হয়,
আরও পড়ুন,‘নির্বাচনের পরও দৃশ্যমান সংস্কার হয়নি’ : আসিফ মাহমুদ
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।বিএনপি আশা প্রকাশ করেছে, নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অন্তর্ভুক্তির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতৃত্বের পরিধি আরও শক্তিশালী হবে।
বিষয় : সাংগঠনিক জাতীয়তাবাদী দল সদস্য মনোনীত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।শনিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় বলা হয়,
আরও পড়ুন,‘নির্বাচনের পরও দৃশ্যমান সংস্কার হয়নি’ : আসিফ মাহমুদ
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।বিএনপি আশা প্রকাশ করেছে, নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অন্তর্ভুক্তির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতৃত্বের পরিধি আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন