দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সম্প্রীতি ও ঐক্যের বার্তা, গাজীপুর মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির বার্ষিক বনভোজন

মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির বার্ষিক বনভোজন

কর্মব্যস্ততার মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।বনভোজনে মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির খন্দকার রুবেল সহ সদস্য, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল আনন্দ-উচ্ছ্বাস, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও প্রীতিভোজসহ নানা আয়োজন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা যত বেশি দৃঢ় হবে, সংগঠন তত বেশি শক্তিশালী হবে। এ ধরনের আয়োজন কর্মজীবনের ব্যস্ততার বাইরে সবাইকে একসঙ্গে আনন্দ করার সুযোগ করে দেয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণেও এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও  পড়ুন, টেকনাফে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

গাজীপুর মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির সভাপতি  খন্দকার রুবেল  “আমাদের সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও ভালো করার জন্য প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”বনভোজনকে ঘিরে দিনব্যাপী ছিল আনন্দঘন পরিবেশ। সদস্যরা পরিবার-পরিজন ও সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় : বনভোজন মালিক সমিতি ভ্রাতৃত্ববো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সম্প্রীতি ও ঐক্যের বার্তা, গাজীপুর মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির বার্ষিক বনভোজন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কর্মব্যস্ততার মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।বনভোজনে মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির খন্দকার রুবেল সহ সদস্য, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল আনন্দ-উচ্ছ্বাস, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও প্রীতিভোজসহ নানা আয়োজন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা যত বেশি দৃঢ় হবে, সংগঠন তত বেশি শক্তিশালী হবে। এ ধরনের আয়োজন কর্মজীবনের ব্যস্ততার বাইরে সবাইকে একসঙ্গে আনন্দ করার সুযোগ করে দেয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণেও এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও  পড়ুন, টেকনাফে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

গাজীপুর মাইক্রোস্ট্যান্ড মালিক সমিতির সভাপতি  খন্দকার রুবেল  “আমাদের সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও ভালো করার জন্য প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”বনভোজনকে ঘিরে দিনব্যাপী ছিল আনন্দঘন পরিবেশ। সদস্যরা পরিবার-পরিজন ও সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত