দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

টেকনাফে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ৭৯ রাউন্ড গুলি

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে আব্দুল খালেক ওরফে নাহিদ নামে এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি।মঙ্গলবার টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, সোমবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভীপাড়া এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় নাহিদকে আটক করা হয়। তিনি একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।

আরও  পড়ুন, ফেনীতে ট্রান্সফরমার চুরির মহামারি, বিদ্যুৎহীন শত শত পরিবার

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয়রা সন্দেহ করে ধাওয়া দিলে ঘটনাস্থলে পৌঁছে নাহিদকে আটক করা হয়। এ সময় আরও পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।আটকের পর তার কাছ থেকে একটি পিস্তল, তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার, মোট ৭৯ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ওসি সাইফুল ইসলাম বলেন, নাহিদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং পলাতক সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : আগ্নেয়াস্ত্র পুলিশের অভিযান আসামি গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

টেকনাফে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে আব্দুল খালেক ওরফে নাহিদ নামে এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি।মঙ্গলবার টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, সোমবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভীপাড়া এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় নাহিদকে আটক করা হয়। তিনি একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।

আরও  পড়ুন, ফেনীতে ট্রান্সফরমার চুরির মহামারি, বিদ্যুৎহীন শত শত পরিবার

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয়রা সন্দেহ করে ধাওয়া দিলে ঘটনাস্থলে পৌঁছে নাহিদকে আটক করা হয়। এ সময় আরও পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।আটকের পর তার কাছ থেকে একটি পিস্তল, তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার, মোট ৭৯ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ওসি সাইফুল ইসলাম বলেন, নাহিদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং পলাতক সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত