গাজীপুর মহানগরের গাছা থানাধীন বসুরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) গাছা থানা পুলিশ বসুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন—মো. নাছির মোল্লা (৩৪) ও মো. তরিকুল ইসলাম অপু (৩৬)।
আরও পড়ুন, পার্বত্য শিশুদের পুষ্টি-স্বাস্থ্য সুরক্ষায় তহজিংডং ও হেলেন কেলার
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে এলাকায় পরিচিত। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ধারালো সামুরাই উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, অপরাধ দমনে গাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন