দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ছাড়া শক্তিশালী গণতন্ত্র সম্ভব নয়: মির্জা ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রের ভিত্তিও আরও মজবুত হবে।রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচনকেন্দ্রিক কোনো ব্যবস্থা নয়, এটি একটি ধারাবাহিক চর্চা ও সংস্কৃতি। তাই গণতন্ত্রকে টেকসই করতে সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ প্রয়োজন।

আরও পড়ুন, মাদকের নমুনা পরীক্ষায় গতি আসছে, কক্সবাজারে চালু হচ্ছে আঞ্চলিক ল্যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।সেমিনারে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা—এসব বিষয় টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : শক্তিশালী গণমাধ্য প্রতিষ্ঠা সম্ভব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ছাড়া শক্তিশালী গণতন্ত্র সম্ভব নয়: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রের ভিত্তিও আরও মজবুত হবে।রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচনকেন্দ্রিক কোনো ব্যবস্থা নয়, এটি একটি ধারাবাহিক চর্চা ও সংস্কৃতি। তাই গণতন্ত্রকে টেকসই করতে সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ প্রয়োজন।

আরও পড়ুন, মাদকের নমুনা পরীক্ষায় গতি আসছে, কক্সবাজারে চালু হচ্ছে আঞ্চলিক ল্যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।সেমিনারে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা—এসব বিষয় টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত