দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বদলগাছীতে জমি নিয়ে বিরোধ, যুবদল নেতাকে কুপিয়ে আহত , গ্রেপ্তার ২

জমি নিয়ে বিরোধ, যুবদল নেতাকে কুপিয়ে আহত

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মাও। মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত হাসান রমন স্থানীয় যুবদলের সহ-সভাপতি বলে বিএনপি নেতারা দাবি করেছেন।অভিযোগ অনুযায়ী, 

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত মিজানুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হাসান রমন গুরুতর আহত হন।ছেলেকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অভিযুক্ত মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ধস্তাধস্তির সময় দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বিষয় : বিরোধ যুবদল নেতা আইল কাটা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বদলগাছীতে জমি নিয়ে বিরোধ, যুবদল নেতাকে কুপিয়ে আহত , গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মাও। মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত হাসান রমন স্থানীয় যুবদলের সহ-সভাপতি বলে বিএনপি নেতারা দাবি করেছেন।অভিযোগ অনুযায়ী, 

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত মিজানুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হাসান রমন গুরুতর আহত হন।ছেলেকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অভিযুক্ত মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ধস্তাধস্তির সময় দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত