রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার বিকেলে গুলশান-১ এলাকার একটি বাসার সামনে অভিযান চালিয়ে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আরও পড়ুন, সকালেই থমকে বিমানবন্দর সড়ক, ঘণ্টার পর ঘণ্টা আটকে যানবাহন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।পুলিশ বলছে, জাল নোটের কারবার দেশের আর্থিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই এ ধরনের চক্রের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিষয় : অভিযান জাল নোট মেট্রোপলিটন পুলিশ-

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার বিকেলে গুলশান-১ এলাকার একটি বাসার সামনে অভিযান চালিয়ে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আরও পড়ুন, সকালেই থমকে বিমানবন্দর সড়ক, ঘণ্টার পর ঘণ্টা আটকে যানবাহন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।পুলিশ বলছে, জাল নোটের কারবার দেশের আর্থিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই এ ধরনের চক্রের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আপনার মতামত লিখুন