বাংলাদেশ একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।মির্জা ফখরুল বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে ‘রুল অব ল’ এবং ‘জাস্টিস’—এই দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন , জোড়া বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার: চৌকস অভিযানের স্বীকৃতিস্বরূপ সদর থানার ওসি
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশ ন্যায়বিচার ও ইনসাফ থেকে বঞ্চিত হয়েছে। তাই বিচার বিভাগকে প্রভাবমুক্ত এবং প্রশাসনকে দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন।এলজিআরডি মন্ত্রী বলেন, সংসদীয় কমিটিগুলো কার্যকরভাবে পরিচালিত হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।অনুষ্ঠানে তিনি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর, স্বাধীন ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
বিষয় : আইনজীবী ন্যায়বিচার আইনজীবী

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন