দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ

৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক একটি তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তোরণটি নির্মাণ করে।অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।আগুনে তোরণের কয়েকটি অংশ পুড়ে যায়, যার মধ্যে স্থানীয় দুই নেতার ছবি ও পরিচিতিসংবলিত অংশও ছিল।

আরও  পড়ুন, মাঠে পুরুষের সমান পরিশ্রম, তবু মজুরি কম পাচ্ছেন আদিবাসী নারী শ্রমিকরা

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, তারা কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে থাকা অবস্থায় অগ্নিসংযোগের খবর পান। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ বলছে, অভিযোগ পেলে এবং তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি ৩৬ জুলাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক একটি তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তোরণটি নির্মাণ করে।অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।আগুনে তোরণের কয়েকটি অংশ পুড়ে যায়, যার মধ্যে স্থানীয় দুই নেতার ছবি ও পরিচিতিসংবলিত অংশও ছিল।

আরও  পড়ুন, মাঠে পুরুষের সমান পরিশ্রম, তবু মজুরি কম পাচ্ছেন আদিবাসী নারী শ্রমিকরা

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, তারা কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে থাকা অবস্থায় অগ্নিসংযোগের খবর পান। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ বলছে, অভিযোগ পেলে এবং তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত