পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থায় টোল আদায়ে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থায় আদায়কৃত টোলের পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়েছে।সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। একই সময়ে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার ৮টিতে পৌঁছেছে।
আরও পড়ুন, গ্যাস সংকটের মধ্যেই ৩০ জুলাইয়ের সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত
সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে পদ্মা সেতু পার হয়েছে।বর্তমানে ‘ট্যাপ’, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপ ব্যবহার করে সহজেই টোল পরিশোধ করা যাচ্ছে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন বাস অপারেটরসহ বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের মালিকদের মধ্যে ইটিসি ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। ডিজিটাল ও ক্যাশলেস টোল ব্যবস্থার মাধ্যমে যানজট কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিষয় : পদ্মা সেতু টোল আদায় নিবন্ধিত যানবাহন

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন