দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

স্বস্তির বৃষ্টি শেষ,দেশজুড়ে ফিরছে গরম

স্বস্তির বৃষ্টি শেষ,দেশজুড়ে ফিরছে গরম
দেশজুড়ে ফিরছে গরম

টানা ছয় দিনের বৃষ্টিতে স্বস্তি মিললেও এবার বাড়তে যাচ্ছে তাপমাত্রা। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।তবে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, 

আরও  পড়ুন, কাতার সফরে স্পিকার, আমির শেখ তামিমের সঙ্গে সাক্ষাতের সূচি

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। অন্য অঞ্চলেও এটি মোটামুটি সক্রিয় থাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়।তাপমাত্রা বাড়লেও কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে। তাই বাইরে বের হওয়ার সময় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিষয় : পরবর্তী ফিরছে গরম গরমের অনুভূতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

স্বস্তির বৃষ্টি শেষ,দেশজুড়ে ফিরছে গরম

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

টানা ছয় দিনের বৃষ্টিতে স্বস্তি মিললেও এবার বাড়তে যাচ্ছে তাপমাত্রা। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।তবে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, 

আরও  পড়ুন, কাতার সফরে স্পিকার, আমির শেখ তামিমের সঙ্গে সাক্ষাতের সূচি

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। অন্য অঞ্চলেও এটি মোটামুটি সক্রিয় থাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়।তাপমাত্রা বাড়লেও কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে। তাই বাইরে বের হওয়ার সময় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত