দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিলেট সীমান্তে ৭ জনকে ঢোকানোর চেষ্টা, রুখে দিল বিজিবি

লামায় আশিকা এনজিও কর্তৃক পাহাড়ধস ও বন্যাকবলিত ৫০ পরিবারকে আর্থিক সহায়তা

কসবায় হত্যা মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতারের দাবীতে ব্যাংকার্স ফোরাম ও ব্যাংকার্স  মানববন্ধন

অপরাধ দমন, পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পেলেন বিভিন্ন ইউনিটের সদস্যরা

সোনারগাঁয়ে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন, সভাপতি রাশেদুল ইসলাম

কৃষক বঞ্চনার অভিযোগ: খাদ্য নিয়ন্ত্রককে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে ইউএনওর নির্দেশ

গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে ফল উৎসব, দেশি ফলেই বেশি গুরুত্ব

গভীর সাগরে ট্রলারডুবি: তিন দিন পর জীবিত উদ্ধার এক জেলে, এখনও নিখোঁজ ৫

সিলেটে বন্যার শঙ্কা তীব্র, ৫৩৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

সিলেটে বন্যার শঙ্কা তীব্র

টানা ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখনো অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। একই সঙ্গে জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সেসব এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সীমান্তবর্তী নদীগুলোর পানি আরও বাড়তে পারে এবং কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে উজানের পানি দ্রুত মেঘনা অববাহিকায় নেমে যাওয়ায় দীর্ঘস্থায়ী বন্যার সম্ভাবনা তুলনামূলক কম।

আরও পড়ুন, হিজলায় পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেফতার

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা বিভাগজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও বেড়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জানিয়েছে, সরকারি হিসাবে ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা থাকলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি। বর্তমানে অন্তত ৩৮৬টি পরিবার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। গত কয়েক বছরে টিলা ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে, সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে কাজ করছেন। নিচু এলাকায় পানি উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ ও শুকনো খাবারের প্রস্তুতিও রাখা হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

বিষয় : বন্যার শঙ্কা আশ্রয়কেন্দ্র সিলেট অঞ্চল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সিলেটে বন্যার শঙ্কা তীব্র, ৫৩৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

টানা ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখনো অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। একই সঙ্গে জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সেসব এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সীমান্তবর্তী নদীগুলোর পানি আরও বাড়তে পারে এবং কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে উজানের পানি দ্রুত মেঘনা অববাহিকায় নেমে যাওয়ায় দীর্ঘস্থায়ী বন্যার সম্ভাবনা তুলনামূলক কম।

আরও পড়ুন, হিজলায় পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেফতার

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা বিভাগজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও বেড়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জানিয়েছে, সরকারি হিসাবে ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা থাকলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি। বর্তমানে অন্তত ৩৮৬টি পরিবার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। গত কয়েক বছরে টিলা ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে, সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে কাজ করছেন। নিচু এলাকায় পানি উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ ও শুকনো খাবারের প্রস্তুতিও রাখা হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত