দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাসের অংশ নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, নজরুল আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে তার লেখনী আজও সমানভাবে প্রাসঙ্গিক।প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

আরও  পড়ুন, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি

তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম, মানবতা ও ধর্মীয় সম্প্রীতির যে চেতনা নজরুল ছড়িয়ে গেছেন, তা আজও জাতিকে পথ দেখায়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার কবিতা ও গান মানুষকে সাহস জুগিয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে নজরুলের সাহিত্য ও দর্শন অত্যন্ত প্রয়োজন। তিনি সারাদেশে সাহিত্য সম্মেলন, গবেষণা, সাংস্কৃতিক উৎসব, নাট্যোৎসব ও নজরুল সংগীতের আয়োজন সফল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নজরুল গবেষক, শিল্পী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

বিষয় : ইতিহাস প্রজন্ম ভবিষ্যৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাসের অংশ নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, নজরুল আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে তার লেখনী আজও সমানভাবে প্রাসঙ্গিক।প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

আরও  পড়ুন, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি

তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম, মানবতা ও ধর্মীয় সম্প্রীতির যে চেতনা নজরুল ছড়িয়ে গেছেন, তা আজও জাতিকে পথ দেখায়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার কবিতা ও গান মানুষকে সাহস জুগিয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে নজরুলের সাহিত্য ও দর্শন অত্যন্ত প্রয়োজন। তিনি সারাদেশে সাহিত্য সম্মেলন, গবেষণা, সাংস্কৃতিক উৎসব, নাট্যোৎসব ও নজরুল সংগীতের আয়োজন সফল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নজরুল গবেষক, শিল্পী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত