দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৩টি মোটরসাইকেল

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ৩৩টি চোরাই মোটরসাইকেল, জাল কাগজপত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ল্যাপটপ, প্রিন্টারসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।জিএমপি সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৫ তারিখে গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন পেয়ারাবাগান রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ করবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে এবং জাল দলিলপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আরও  পড়ুন, দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার, ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগে তোলপাড় 

উদ্ধার হওয়া মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯৯ হাজার টাকাঅভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি বিআরটিএ মোটরসাইকেল রেজিস্ট্রেশন বইয়ের কপি, ৬টি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি ই-রেজিস্ট্রেশন কার্ড, ১টি ওয়াকিটকি সেট, ৯টি গ্রাম সিম, ২টি মেমোরি কার্ড, পুলিশের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও সরঞ্জাম, বিশেষ শাখার (এসবি) পরিচয়পত্র সদৃশ কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড এবং অন্যান্য জাল নথিপত্র।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। একই সঙ্গে চোরাই যানবাহনের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।জিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৩টি মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত