দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

মনিরামপুরে শেষ হয়নি দুই বছরে সেতুর কাজ চলাচলে চরম ভোগান্তি

হাবিবের নেতৃত্বেই বিদ্যালয়ে হামলা-ভাংচুর হয়েছে

আখাউড়া প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা স্বেচ্ছাসেবক লীগ নেতা

রায়পুরায় মৎস্যচাষি নির্বাচনে মৎস্য অফিসারে বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,প্রদর্শনী ব্যানারে ভুয়া ঠিকানা

পুলিশের 'সোর্স' পরিচয়ে ত্রাস: বাসন থানায় বগা রিপনের অপকর্মের শেষ কোথায়

মাদারগঞ্জে ট্রাকচাপায় দুই প্রাথমিক শিক্ষার্থী গুরুতর আহত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ মামলায় জরিমানা

মেধা আর অধ্যাবসায়ের স্বীকৃতি পেলেন দুপচাঁচিয়া জয়পুর পাড়ার কৃতি সন্তান মো: রফিকুল ইসলাম

দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার, ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগে তোলপাড়

ওসি প্রত্যাহার, ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগে তোলপাড়

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি আবদুল বারীকে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও  পড়ুন, ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৫ গ্রামের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত; আহত পুলিশসহ অন্তত ২০

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি দাবি করেন, ব্যক্তিগত বিদ্বেষের কারণে একটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।ওসি বলেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।তিনি আরও বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।’এ ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বিষয় : সংযুক্ত গাঁজা বিক্রি ওসি প্রত্যাহার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার, ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগে তোলপাড়

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি আবদুল বারীকে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও  পড়ুন, ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৫ গ্রামের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত; আহত পুলিশসহ অন্তত ২০

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি দাবি করেন, ব্যক্তিগত বিদ্বেষের কারণে একটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।ওসি বলেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।তিনি আরও বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।’এ ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত