দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কোনাবাড়িতে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে কোনাবাড়ির ছানা মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।উদ্বোধনের পর তিনি নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।দীর্ঘদিন পর নিজস্ব কার্যালয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, মহানগরের অন্যান্য থানায় দলীয় কার্যালয় থাকলেও কোনাবাড়ি মেট্রো থানার নিজস্ব কোনো কার্যালয় ছিল না। ফলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সভা-সমাবেশের প্রস্তুতি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন কার্যালয় চালু হওয়ায় এসব সমস্যা দূর হবে বলে তারা আশা প্রকাশ করেন।তাদের মতে, নতুন কার্যালয়টি শুধু সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রই নয়, বরং নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় এবং রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও  পড়ুন , চট্টগ্রামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জামায়াতের যুব র‍্যালি

কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ি থানা বিএনপির সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, আমিনুল ইসলাম টুটুল, রেজাউল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের জন্য নিজস্ব কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যালয়কে কেন্দ্র করে কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেও নতুন কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

বিষয় : মতবিনিময় উদ্বোধন নতুন কার্যালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কোনাবাড়িতে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত