চট্টগ্রাম মহানগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার সামাজিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক অঙ্গীকার, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রোববার নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে মহানগর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব র্যালি ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যে তিনি দাবি করেন, নগরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের বিস্তার একে অপরকে উৎসাহিত করছে, যার ফলে খুন, ধর্ষণ, সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে।তিনি বলেন, মাদক প্রবেশের পথ বন্ধে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেও মাদক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব নির্বাচন ও জীবনযাপনের বিষয়ে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন,নরসিংদী কোঠাবাড়ি শপিং সেন্টারে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ
চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব কমিটির সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন যুব কমিটির সেক্রেটারি আ ন ম জোবায়ের।সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, যুব কমিটির সহ-সভাপতি মুহাম্মদ ইসমাইল, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাওসীফ সুলতান রাফি এবং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওয়াসি উদ্দিন আনসারী।এছাড়া অনুষ্ঠানে মহানগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় জামায়াতের যুব বিভাগ। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়, প্রতিটি মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা প্রয়োজন।তিনি আরও বলেন, মাদক একটি ব্যক্তি নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ। তাই নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।
বিষয় : নিরাপত্তা কিশোর গ্যাং যুব র্যালি

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন