দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে সেতুর দাবি, উত্তরাঞ্চলের অর্থনীতিতে আসতে পারে নতুন গতি

নৌরুটে সেতুর দাবি, উত্তরাঞ্চলের অর্থনীতিতে আসতে পারে নতুন গতি

উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের স্বপ্ন জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য পরিবহন সহজতর করা এবং অর্থনীতিতে যুগান্তকারী বিপ্লব ঘটাতে এই রুটে সেতু বাস্তবায়নের দাবিতে মাদারগঞ্জে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার  (২৮জুন) সকাল ১০টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন হাওয়াই রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মাদারগঞ্জ ও সারিয়াকান্দি—উভয় পাড়ের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তারা দ্রুততম সময়ে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, মাদারগঞ্জ-সারিয়াকান্দি সড়ক দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে রাজধানী ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে উত্তরাঞ্চলের প্রায় ১৬টি জেলার সড়ক দূরত্ব ৭০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে। এতে যমুনা সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমবে, কর্মঘণ্টা বাঁচবে এবং ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসেবা সহজলভ্য হবে। বক্তারা আরও জানান, ইতিপূর্বে সেতু কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দল এই সড়ক কে প্রাথমিক ট্রাফিক সার্ভে সম্পন্ন করেছে। 

আরও পড়ুন, গার্ল ইন রোভারদের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক বিউটিশিয়ান কোর্স সম্পন্ন

এখন কেবল প্রকল্পটির দ্রুত অনুমোদন ও দৃশ্যমান বাস্তবায়ন চান তারা। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খানের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন  স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী বক্তব্য রাখেন। মাদারগঞ্জ ও সারিয়াকান্দি সড়কে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক রহমানের কাছে দাবি জানান মাদারগঞ্জের স্থানীয় জনগণউল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদেও এই সড়কটির যৌক্তিকতা তুলে ধরে জোরালো দাবি জানিয়েছেন মেলান্দহ- মাদারগঞ্জ সংসদ সদস্য প্রাণ প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষজ্ঞদের মতে, মাদারগঞ্জ-সারিয়াকান্দি পয়েন্টে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হলে তা দেশের সার্বিক জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার প্রধান ও নীতিনির্ধারকরা অঞ্চলভিত্তিক বৈষম্য নিরসনে এই মেগাপ্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করবেন—এমনটাই প্রত্যাশা করছেন মাদারগঞ্জ ও সারিয়াকান্দি অঞ্চলের লাখো মানুষ। এই সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও ময়মনসিংহের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হবে এবং প্রায় ৭০-১৫০ কিলোমিটার দূরত্ব কমে আসবে। বর্তমান সরকারের কাছে এই মেগাপ্রকল্পটি দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : নদ বাস্তবায়ন 'দ্বিতীয় যমুনা সেতু পণ্য পরিবহন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে সেতুর দাবি, উত্তরাঞ্চলের অর্থনীতিতে আসতে পারে নতুন গতি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত