দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

দুপুর ২টায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের শিক্ষাঙ্গনে সবুজায়নের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সোমবার। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দুপুর ২টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যদিও পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল ১০টা, বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে।সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য বাস্তবায়ন এবং প্রতিটি শিশুকে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, । 

আরও পড়ুন , বিনিয়োগ, রপ্তানি ও এলডিসি উত্তরণে সরকারের বড় পরিকল্পনা

কলেজ ও মাদরাসাগুলোতে মোট ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা।মন্ত্রণালয় জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছর প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।এছাড়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

বিষয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

দুপুর ২টায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

দেশের শিক্ষাঙ্গনে সবুজায়নের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সোমবার। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দুপুর ২টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যদিও পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল ১০টা, বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে।সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য বাস্তবায়ন এবং প্রতিটি শিশুকে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, । 

আরও পড়ুন , বিনিয়োগ, রপ্তানি ও এলডিসি উত্তরণে সরকারের বড় পরিকল্পনা

কলেজ ও মাদরাসাগুলোতে মোট ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা।মন্ত্রণালয় জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছর প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।এছাড়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত